ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি-এ ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (ল)’ (৯ম গ্রেড) (Job Id-10189) এর ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি। ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত সোনালী ব্যাংক পিএলসি-এ ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (ল’)’ (৯ম গ্রেড) (Job Id-10189) এর ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের ১২/০২/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৭/২০২৩ এর প্রেক্ষিতে বিগত ২৫/১০/২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৭/০৭/২০২৫ তারিখ হতে ০২/০৮/২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নবর্ণিত প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন করতে হবে এবং এতদসংক্রান্ত এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার অব্যবহিত পূর্বে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের নিকট জমা দিতে হবে।
সোনালী ব্যাংক পিএলসি মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫


ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) প্রকাশিত ফলাফলে কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। বিএসসিএস প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদি, অসদাচরণ এবং বিলম্বে উপস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই প্রার্থীতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে । মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.