খাদ্য অধিদপ্তর সিট প্লান ২০২৫ | খাদ্য অধিদপ্তর আসন বিন্যাস

খাদ্য অধিদপ্তরের নন-গেজেটেড বিভিন্ন পদে নিয়োগের এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠান। খাদ্য অধিদপ্তরের ১১-০৭-২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির MCQ পরীক্ষার এডমিট কার্ড ও সময়সূচি প্রকাশ।পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরীক্ষার তারিখ ৫/১১/২০২১ এবং পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরে।

 

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠানের বিজ্ঞপ্তি

dgfood-724

আরও পড়ুনঃ সকল পদের পরীক্ষা অনুষ্ঠানের তারিখ দেখুন এখানে।

 

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তরাধীন নন-গেজেটেড বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ১১/০৭/২০১৮ খ্রি. তারিখের ১২২৯ নং স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়।

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ০৫/১১/২০২১ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত ০৮টি বিভাগীয় জেলা শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ) অনুষ্ঠিত হবে। উক্ত পদে আবেদনকারী/প্রার্থীগণকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এডমিট কার্ড ডাউনলোড করুন

উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী ২৩/১০/২০২১ খ্রি. হতে ০৪/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯; ০১৩০৫৭০৩৮৭৪ (অফিস চলাকালীন) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হলো।

নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfood.teletalk.com.bd admit Card download 2025

How to download dgfood.teletalk.com.bd admit Card download 2021? www.dgfood.gov.bd recently published admit card but you …