২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে । উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০:০০টায় প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সকলকে নিম্নবর্ণিত উপায়ে ফল সংগ্রহ এবং পুন:নিরীক্ষণের আবেদন করার জন্য অনুরোধ করা হলো । দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dinajpurboard.gov.bd) থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান Result Sheet download/print করতে পারবে। www.dinajpurboard.gov.bd ওয়েবসাইটে গিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড সিলেক্ট করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক Result Sheet print/download করতে পারবে।
পরীক্ষার্থীগণ সমন্বিত শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এর মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে। পরীক্ষার ফল প্রকাশের পর যেকোন মোবাইল নম্বর থেকে HSC<>Board Name (1st 3 Letters) <> Roll <> Year লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে।
পুন:নিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে ১৭/১০/২০২৫ তারিখ থেকে ২৩/১০/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশ লি./শিক্ষা বোর্ড প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে । ফলাফল প্রকাশের দিন থেকে পুন:নিরীক্ষণের ফল প্রকাশের পরবর্তী ০৭দিন পর্যন্ত বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর এ বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না বা প্রকাশিত হবে না ।
HSC ফলাফল সকল বোর্ড ২০২৫
| বরিশাল বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| চট্টগ্রাম বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| সিলেট বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| মাদ্রাসা বোর্ড আলিম ফলাফল | Check Results |
| দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| টেকনিক্যাল বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
| যশোর বোর্ড এইচএসসি ফলাফল | Check Results |
Campustimesbd.com Jobs and Education news update regularly.
