খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাধারন নির্দেশাবলী

লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার জন্য এ প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র প্রদান করা হবে না । পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রের সকল গেইট/প্রবেশপথ বন্ধ করা হবে।

প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, খালি বা পানীয় ভর্তি বোতল, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স/ মেকানিক্যাল ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তবে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবেশপত্রে প্রদর্শিত আবেদনকারীর স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিটে প্রদত্ত স্বাক্ষরের মিল থাকতে হবে। আবেদনকারীকে লিখিত উত্তরপত্রের উপরের লিথোকোডেড ফর্ম পূরণ করার জন্য কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পরীক্ষা কেন্দ্রে দৃশ্যমান স্থানে পরীক্ষার্থীর আসন বিন্যাস টাঙ্গিয়ে দেওয়া হবে। আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কেনো টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবলিংক http://admit.dgfood.gov.bd এ এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgfood.gov.bd) পাওয়া যাবে।

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাধারন নির্দেশাবলী

Candidates

 

১,০৩৫ পদের খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০২১। প্রথম ধাপে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্টি অপারেটরের ৪০৮টি শূন্য পদে ওই মাসের প্রথম সপ্তাহের বা তার কাছাকাছি সময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। [পরীক্ষা ৮ টি বিভাগীয় শহরে পরীক্ষা হবে]

এক নজরে খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা ২০২১ এর সময়সূচি

এ পদের নিয়োগ আগামী ২২ অক্টোবর নিয়োগের পরিকল্পনা থাকলেও ওই সময় বুয়েটের ভর্তি পরীক্ষা থাকায় কিছুটা পেছানো হচ্ছে। অন্যান্য ক্যাটাকরির নিয়োগের লিখিত/এমসিকিউ পরীক্ষা এ বছরই সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ ১৯৩২ পদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট ডাউনলোড করুন।

এক হাজার ৩৫টি শূন্য পদের বিপরীতে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন চাকরির আবেদন করেছেন। এ হিসেবে প্রতিটি পদের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৩২৬টি। নিয়োগ পরীক্ষার জন্য ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যালয়ের জন্য গত ১৫ মে বুয়েটের আআইসিটির (ইন্সস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) বিভাগের সঙ্গে চুক্তি করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৫৫টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা আগামী ২২ অক্টোবর বা কাছাকাছি সময়ে নেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রথম ধাপের পরীক্ষার সময়সূচি এবং আসন বিন্যাস।

 

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সোর্সসমূহ নিচে দেওয়া হলোঃ

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfood.teletalk.com.bd admit Card download 2025

How to download dgfood.teletalk.com.bd admit Card download 2021? www.dgfood.gov.bd recently published admit card but you …