NTRCA ই-সার্টিফিকেট ডাউনলোড বিজ্ঞপ্তি ২০২৫

NTRCA পুনরায় ই সার্টিফিকেট ডাউনলোড করার সুযোগ দিয়েছে তবে শর্তসাপেক্ষে। শর্তগুলো দেখে নেন ছবিতে। আর অবশ্যই প্রার্থীকে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করে তারপর ডাউনলোড করতে হবে।অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেসকল প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি/ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা যে কোন কারণে বিনষ্ট হয়েছে তাদেরকে পুনরায় ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার জন্য নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।

আবেদনকৃত উত্তীর্ণ প্রার্থী তাঁর নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে পুনরায় ডাউনলোড করতে পারবেন।

সংযুক্তি:
  • ক) ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড করার আবেদন ফর্ম
  • খ) ই-প্রত্যয়নপত্র (e Certificate) পুনরায় ডাউনলোড করার প্রয়োজনীয় কাগজপত্রাদি।

 

NTRCA ই-সার্টিফিকেট ডাউনলোড বিজ্ঞপ্তি ২০২৫

NTRCA-1

 

NTRCA-3

NTRCA-2

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

17th NTRCA Result 2023 - ntrca.gov.bd

18th NTRCA School-2 Level Result 2025 PDF Download – স্কুল-২ পর্যায় ফলাফল

18th NTRCA School-2 Level Result 2024 published. It is with this informed for the information …