ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ০৮টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড) (Job ID-10202) এর ১৫৯৭টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৮টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড; Job ID-10202) এর ১৫৯৭টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ২১/১২/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৩৩/২০২৩ এর প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০১ ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা আগামী 04/07/2025 তারিখ, শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত নিম্নবর্ণিত ৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সমন্বিত ৯ ব্যাংক অফিসার (জেনারেল) কেন্দ্রতালিকা ২০২৫
- প্রবেশপত্রের ডুপ্লিকেট বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
- সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না
- প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোনো ধরণের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্বপালনরত ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
- প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না ৷ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে ।
১৭৬৩ পদে সমন্বিত ৯ ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ।পদের নামঃ অফিসার জেনারেল। পরীক্ষার তারিখঃ ৩১-০৩-২০২৩। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)-১০ম গ্রেড (JOB ID 10147) এর ১৭৬৩টি শূন্য পদে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১/০৩/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্রঃ Combined 9 Bank Officer (General) Duplicate Admit Card 2023
সমন্বিত ৯ ব্যাংকের অফিসার (জেনারেল) লিখিত পরীক্ষার কেন্দ্রতালিকা ২০২৩

২. লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে erecruitment.bb.org.bd ইতোমধ্যে আপলোড করা হয়েছে।
৩. লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশ পত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারী পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৪. সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ (এক) ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে । পরীক্ষা আরম্ভের পর কোনো প্রার্থী কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ।
৫. প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোন ধরণের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না ।
উল্লিখিত কোন কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোন চেষ্টা করলে উক্ত পরিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোন কিছুই লেখা যাবে না । মাস্ক পরিধান ব্যতিরেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.

