৩৩তম বি.সি.এস. নিয়োগ/সুপারিশ প্রদান ২০২৪

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩৩তম বি.সি.এস. পরীক্ষার প্রার্থী জনাব আফরোজা খানম (রোল নম্বর- ০২৯৭৭৪) এর পিতার মুক্তিযোদ্ধা সনদ সম্পর্কিত বিষয়ে জটিলতা থাকায় তার ফলাফল/সুপারিশ কমিশন কর্তৃক স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে জনাব আফরোজা খানম কর্তৃক দাখিলকৃত তার পিতার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তার স্থগিত ঘোষিত ফলাফল/সুপারিশ প্রকাশের সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বি.সি.এস.(সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক (ইতিহাস) পদে সাময়িকভাবে (provisionally) সুপারিশ/মনোনয়ন প্রদান করা হলো।

পরবর্তীকালে যে কোন পর্যায়ে প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোন ক্ষেত্রে চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা কোন গুরুতর (substantive) ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তার সুপারিশ/মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। মেডিক্যাল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই এর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

 

৩৩তম বি.সি.এস. নিয়োগ/সুপারিশ প্রদান ২০২৪

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

৪৬তম বি সি এস পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৫ – 46th BCS Exam Center List

বিষয় : ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি, আসন ব্যবস্থা …