৪৯তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৫ – 49th BCS Job Circular 2025

৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫। বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নোক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২.০৭.২০২৫খ্রি. তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় দুপুর ১২.০০ মিনিট । আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 22.08.20২৫ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিট। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 22.08.2025 তারিখ, বাংলাদশে প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে System হতে স্বয়ংক্রয়িভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ 25.০৮.২০২৫ তারিখ, বাংলাদশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত) সময়ের মধ্যে বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ।

০১.০৭.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে প্রার্থীর বয়স: ২১ হতে ৩২ বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

49-BCS-Advertisement-page-009-1

৪৯তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৫ – 49th BCS Job Circular 2025

 

সম্পূর্ণ সার্কুলার

 

অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1)) পূরণ পদ্ধতিঃ

প্রার্থীকে Teletalk BD Ltd এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণের বিষয়ে “৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি” শিরোনামে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থী উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন।

 

প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডঃ

বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের ভেতর প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

 

একাধিক ফরম পূরণ নিষিদ্ধঃ

কোন প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করলে প্রক্রিয়ায়ণের যে কোন স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে।

 

অনলাইনে BPSC Form-3 পূরণঃ

লিখিত পরীক্ষা (MCQ Type) এ কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেসবিজ্ঞপ্তি এবং BPSC Form-1 এ বর্ণিত প্রার্থীর মোবাইল নম্বরে Teletalk হতে SMS-এর মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত উক্ত সংক্ষিপ্ত ফরম (BPSC Form-3) ডাউনলোড করে এক কপি প্রার্থী নিজের কাছে সংরক্ষণ করবেন।

 

মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant’s Copy) সহ সংশ্লিষ্ট সনদ/ডকুমেন্টস জমাদানঃ

লিখিত পরীক্ষা (MCQ Type) এর ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষা (MCQ Type) এ উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর জন্য অনলাইনে পূরণকৃত BPSC Form-1 (Applicant’s Copy) কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ডাউনলোড করে সংগ্রহ করবেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 সহ নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

৪১তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২

৪৪তম বিসিএস ফলাফল ২০২৫ – 44th BCS Result 2025

৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১,৭১০ (এক হাজার সাতশত দশ)টি শূন্য পদের বিপরীতে …