২৯তম বিসিএস পরীক্ষায় (২০০৯) উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচী। মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-৩১৫৯/২০১১ এবং সিভিল পিটিশন ফর লীভ টু আপীল নম্বর-৩০৩১/২০১৮ এর রায়ের পরিপ্রেক্ষিতে ২৯তম বি.সি.এস. পরীক্ষা-২০০৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী জনাব দেবদাস বিশ্বাস, রেজিস্ট্রেশন নম্বর- ০০১৫৭৫ এর মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ মিনিটে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। কমিশন কর্তৃক প্রেরিত সাক্ষাৎকারপত্র এবং সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে। প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
২৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.