বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের লক্ষ্যে ৩০/০৫/২০১৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৮/২০২৩-এর সূত্রে ২০/১০/২০২৩ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ ৫,৬২৬ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১৭/১১/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২-৭ নং অনুচ্ছেদে বর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে পরিপালনের জন্য পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। বর্ণিত পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস নিম্নরূপ। মোট ৫,৬২৬ জন।
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক লিখিত পরীক্ষার আসন বিন্যাস ২০২৩

২. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
৩. পরীক্ষার কেন্দ্রে কোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, মানিব্যাগ/ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০.০০টায় পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ হবে এবং এরপর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
৫. প্রার্থীকে ০৬ ডিজিটের পূর্ণাঙ্গ রোল নম্বর যথাযথভাবে মিলিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করার পরামর্শ প্রদান করা হলো।
৬. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উত্সা কান দৃশ্যমান রাখতে হবে।
৭. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
Campustimesbd.com Jobs and Education news update regularly.