লিখিত পরীক্ষা ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশ পত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ (এক) ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে ।
সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ আসন বিন্যাস ২০২৩

পরীক্ষা আরম্ভের পর কোনো প্রার্থী কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না । প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোন ধরণের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট, কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোন কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোন চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোন কিছুই
লেখা যাবে না ।
এ বিষয়ে যেকোন প্রয়োজনে প্রার্থীদের info.bcs@bb.org.bd ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে। মাস্ক পরিধান ব্যতিরেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.