বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী’র অধীনে জেলা প্রশাসক, রাজশাহী এর কার্যালয়ের রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের ৬ (ছয়) ক্যাটাগরিতে মোট ৩১ (একত্রিশ) টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা ০৩/০২/২০২৪ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন। ব্যবহারিক পরীক্ষার সময় আবেদনপত্রের ০১ (এক) কপি রঙিন প্রিন্ট ব্যবহারিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল রাজশাহী বিভাগের ওয়েবপোর্টাল www.rajshahidiv.gov.bd, রাজশাহী জেলার ওয়েবপোর্টাল www.rajshahi.gov.bd এবং বিভাগীয় কমিশনার, রাজশাহী ও জেলা প্রশাসক, রাজশাহী এর কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪


বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এর সাধারণ প্রশাসনের আওতাভুক্ত ১৩তম গ্রেডের উপ-প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) ০১টি এবং ১৬তম গ্রেডের সার্টিফিকেট সহকারী ০২টি ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৪টিসহ মোট ১৭টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা ০৫/০৫/২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৬/০৫/২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি), রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষার ফলাফল রাজশাহী বিভাগের ওয়েবপোর্টাল www.rajshahidiv.gov.bd, রাজশাহী জেলার ওয়েবপোর্টাল www.rajshahi.gov.bd এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী ও জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এর নোটিশবোর্ডে প্রকাশ করা হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.