স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখার ১৫ জুন ২০২৫ তারিখের স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে নেত্রকোণা জেলার অধীন ইউনিয়ন পরিষদের নিম্নবর্ণিত সৃষ্ট পদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে (https://dcnetrokona.teletalk.com.bd ওয়েবসাইটে) নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা এর Website: www.netrokona.gov.bd এ দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় অন্যান্য তথ্য www.netrokona.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি :
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://dcnetrokona.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদেনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
- i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩ জুলাই ২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা
- ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০ আগস্ট ২০২৫ খ্রি. বিকাল ০৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে teletalk prepaid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcnetrokona.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে।
ইউনিয়ন পরিষদ সচিব পদে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা তে নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখার ২৮ জানুয়ারি ২০২৪ তারিখের ৪৬.০০,০০০০.০১৮.১১.০০২.১৭.১ নম্বর স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার ইউনিয়ন পরিষদ সচিব পদে নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে (http://dcnetrokona.teletalk.com.bd ওয়েবসাইটে) নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন গ্রহণ শুরুর (২৫ ফেব্রুয়ারি ২০২৪) তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হবে। চাকরির জন্য আবেদন আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা হতে ১৬ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.



