জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর রাজস্ব প্রশাসনের অধীন ‘অফিস সহায়ক’ ও ‘নিরাপত্তা প্রহরী’ শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে স্পষ্টিকরণ। জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর রাজস্ব শাখার ১৫ এপ্রিল ২০২৪ তারিখের ৩১২ নং স্মারক এবং ২৯ জানুয়ারি ২০২৫ তারিখের ১৫৬ নং স্মারকের মাধ্যমে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজস্ব প্রশাসনভুক্ত ২০তম গ্রেডভুক্ত অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী শূন্য পদের লিখিত পরীক্ষা ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত ফেনী জেলার নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে টেলিটক এর মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত সকল নির্দেশনা SMS আকারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রবেশপত্র http://dcfeni.teletalk.com.bd/dcfeni_2024/admitcard/ লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাচ্ছে। তবে কোন প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ হলে, তাকে ২৭ জুন ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর রাজস্ব শাখায় সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রবেশপত্র ডাউনলোড: http://dcfeni.teletalk.com.bd/dcfeni_2024/admitcard/
আরও পড়ুনঃ ফেনী জেলাপ্রশাসকের কার্যালয় পরীক্ষার ফলাফল ২০২৫
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশপত্র ও পরীক্ষার সময়সূচি ২০২৫
Campustimesbd.com Jobs and Education news update regularly.
