কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার ২৬ জানুয়ারি ২০২৫ তারিখের স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত ২০২৪) এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে http://dckurigram.teletalk.com.bd অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর ওয়েবসাইট (www.kurigram.gov.bd) এবং জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কুড়িগ্রাম জেলার ওয়েব পোর্টাল www.kurigram.gov.bd এবং http://dckurigram.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.kurigram.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

2

1

 

আগ্রহী প্রার্থীগণ http://dckurigram.teletalk.com.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২০/০৭/২০২৫ তারিখ সকাল ১০:০০ টা হতে এবং শেষ হবে ১৮/০৮/202৫ তারিখ বিকাল ৫:০০ টায়। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dckurigram.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদের) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক ভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়, উদ্বৃত্ত কর্মচারী শাখার 23.05.2022 তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০১৮.১৬-৭২নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসক এবং …