৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)’ (Job ID-10120) পদে ২য় পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে (সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউসবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক) ২০১৯ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) এর ২১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিগত ১১ মার্চ, ২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-৪৭/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষাসমূহে (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক নিম্নোক্ত ০৯ জন প্রার্থীকে ২য় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
সমন্বিত ৭ ব্যাংক ২য় পর্যায়ের ফলাফল ২০২৩
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। বি: দ্র: প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
