ব্র্যাক (BRAC) শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৭২ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে।
ব্র্যাক অর্থ ও হিসাব বিভাগ এ মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
Apply: https://careers.brac.net
ব্র্যাক (BRAC) শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ মার্চ ২০২৩ তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচীতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরণের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানী ও শোষন থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে।
ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সমসুযোগভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্রপূর্ণ ব্যক্তিদের চাকুরীতে আবেদনের উৎসাহ প্রদান করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই। ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রত্যেকেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকুরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.