সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় অস্থায়ীভাবে ১০ টি পদে মোট ৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার ২৭ জুলাই ২০২২ তারিখের স্মারকমূলে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এর সাধারণ প্রশাসনের অধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম ও পদসংখ্যাঃ
- ১। অফিস সহায়ক- ১১
- ২। নিরাপত্তা প্রহরী-১২
- ৩। পরিচ্ছন্নতা কর্মী-০৮
- ৪। মালি- ০১
সার্কিট হাউজ এর জন্য
- ৫। নিরাপত্তা প্রহরী-০৩ (সার্কিট হাউজ) )
- ৬। বেয়ারার-০৪ (সার্কিট হাউজ) )
- ৭। মালি- ০২ (সার্কিট হাউজ) )
- ৮। পরিচ্ছন্নতাকর্মী-০২ (সার্কিট হাউজ) )
- ৯। বাবুর্চি-০১ (সার্কিট হাউজ) )
- ১০। সহকারী বাবুর্চি-০১ (সার্কিট হাউজ) )
আবেদন লিংকঃ http://dcsirajganj.teletalk.com.bd
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বিজ্ঞপ্তি ২০২৩





সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের শর্তাবলীঃ
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৩. জেলা প্রশাসক, সিরাজগঞ্জ বরাবর আবেদন করতে হবে।
৪. বিভাগীয়/চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে। বিভাগীয়/চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না!
Campustimesbd.com Jobs and Education news update regularly.