নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৮ জানুয়ারি, ২০২১ এবং এ কার্যালয়ের ২১ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ক আহবায়ক কমিটির সভার ২নং সিদ্ধান্ত মোতাবেক নিম্নবর্ণিত ০১(এক)টি পদ দৈনিক হাজিরায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নীলফামারী জেলার প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা হলো। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতি কর্মদিবসে অফিস চলাকালীন পর্যন্ত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে জানা যাবে।
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শর্তাবলীঃ
১. প্রার্থীকে অবশ্যই নীলফামারী জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
২.আহবায়ক কমিটি/পরবর্তীতে নির্বাচিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সদস্য বা তাঁদের পরিবারের কাউকে এ সকল পদে নিয়োগ দেয়া যাবে না। তবে বীর মুক্তিযোদ্ধার পোষ্যগণ এ পদে নিয়োগের জন্য অগ্রাধিকার পাবেন।
৩. প্রার্থীকে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। আবেদন আগামী ১৭/০১/২০২৩ খ্রি. তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
৪. আবেদন পত্রে প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত : (ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) ১৭/০১/২০১৩ তারিখে বয়স (জ) জাতীয়তা (ঝ) ধর্ম (ঞ) বিশেষ কোটা (যদি থাকে) (ট) অভিজ্ঞতা (যদি থাকে) (ঠ) শিক্ষাগত যোগ্যতা নিম্নবর্ণিত ছকে প্রদান করতে হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
