৪৪তম বি.সি.এস. পরীক্ষা -২০২১ এর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ২৯.১২.২০২২ তারিখ হতে ১১,০১,২০২৩ তারিখ পর্যন্ত
অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার [আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়] জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।
৪৪তম বি.সি.এস. পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য নির্দেশনা ২০২২
ক. পরীক্ষা হলে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোন প্রার্থী পরীক্ষা
হলে প্রবেশ করতে পারবেন না।
খ. পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল
ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
গ. পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল প্রার্থীর মোবাইল ফোনে এস.এম.এস. প্রেরণ করা হবে।
এস.এম.এস. বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।
ঘ. পরীক্ষার সময় প্রার্থীবৃন্দ কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড
ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্নে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
২.০ পরীক্ষা কেন্দ্রে কোন প্রার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা
ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশন
কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য উক্ত প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
