অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী

অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী অবশ্যই জেনে রাখুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রমোশনের নিয়মাবলী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য ‪‎প্রমোশনের‬ শর্ত।

আরও পড়ুন:

অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী:

  • জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী, অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল বিষয়ে উপস্থিত থেকে কমপক্ষে ৩টি বিষয়ে পাশ করতে হবে।
  • একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে। তবেই শর্তসাপেক্ষে প্রমোশন পাবেন।
  • একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে।
  • Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।
  • আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃভর্তি ফি দিয়ে, ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে।
  • F প্রাপ্ত বিষয়ের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে।(রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যে)
  • শুধুমাত্র C, D বা F পেলে Improvement দেওয়া যায়। C,D প্রাপ্ত যেকোনো ২টি সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন।
  • ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৪ ঘন্টার পরীক্ষা।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় জানা জরুরি

অনার্স প্রথম বর্ষের কেন্দ্র তালিকা ২০২৫- Honurs 1st Year Center List pdf Download

২০২৪ সালের অনার্স-১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা। জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, …