৪৪তম বি.সি.এস পরীক্ষা ২০২১ – প্রিলিমিনারি টেস্টের ফলাফল

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

৪৪তম বি.সি.এস পরীক্ষা ২০২১ - প্রিলিমিনারি টেস্টের ফলাফল

 

সর্ম্পূন ফলাফল ডাউনলোড করুনঃ ৪৪তম বিসিএস ফলাফল 2022

 

চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে আবেদনের সময় প্রায় এক মাস বাড়ানো হয়।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

৪৬তম বি সি এস পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৫ – 46th BCS Exam Center List

বিষয় : ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি, আসন ব্যবস্থা …