বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এবং মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে । মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি নিম্নবর্ণিত ক্রমানুসারে সাজিয়ে চেকিং বোর্ডে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪



Campustimesbd.com Jobs and Education news update regularly.