বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৯০০ পদে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (BEES) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) টিম এ যোগদান করুন। বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Microcredit Regulatory Authority (MRA ) কর্তৃক সনদপ্রাপ্ত; সনদ নং ০০৫৭২-০২৫১৭-০০২৬৩। দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। BEES সংস্থা দেশের সকল বিভাগে যেমন: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ও ময়মনসিংহ বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে। বিজ-এর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিম্নোক্ত পদ সমূহে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে। সোর্সঃ দৈনিক প্রথম আলো – ২৫ অক্টোবর ২০২৪।

 

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সুযোগ-সুবিধা সমূহ:

উভয় পদে যোগদানের পর প্রথম ১ মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই/প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ সময়ে ৮৯৫০/- হতে ৯৪৫০/- টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। ১ মাস পর সন্তোষ জনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল ৩ মাস এ সময়ে সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা-১ পদে মাসিক ২১,০০০/- টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড-২ পদে ২০,০০০/- টাকা প্রদান করা হবে। সফলভাবে ৩ মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিজ-এ স্থায়ী করা হবে এবং স্থান ভেদে উল্লেখ্য বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকুরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ বেতন এর অতিরিক্ত দুইটি উৎসব বোনাস, (প্রতিটি মূল বেতন এর সমান) বৈশাখি ভাতা,কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড (১০%নিজ এবং ১০% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের ২০%), দুইটি গ্রাচ্যুয়িটি (প্রতি বছর মূল বেতনের দ্বিগুণ), পারফরমেন্স ইনসেনটিভ, দূরত্ব ভাতা, মটর সাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, PRL- (সরকারি চাকুরির প্রায় পেনশন এর মতো সুবিধা, ২৫/৩০ বছর চাকুরি পূর্ণ হলে যথা ক্রমে ১০/১২ মাসের পূর্ণ বেতন ভাতা), বিএসএসপি (বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম), বিএলএফ (বিজ লোন ফান্ড), স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমার সুবিধা পাবেন। এ ছাড়াও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থাসহ সকাল বেলার নাস্তা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত ১২ মাসের কর্ম মূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের ০৫% বৃদ্ধি প্রাপ্ত হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে সিনিয়র ম্যানেজার,(মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নং-৮/বি, রোড নং-২৯, গুলশান-১, ঢাকা-১২১২। আবেদনে নিজ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন নং, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে সংযুক্ত করতে হবে: আবেদনকারীর রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ (প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে),নমিনির নাম, বয়স, সম্পর্ক, এনআইডি/জন্ম নিবন্ধন সনদ। আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োজিত হতে চান তা উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণ কে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। জমাদানের শেষ তারিখ ১০-১১-২০২৪

পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি :

নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজ এর অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ ২০০/-টাকা জমা দিতে হবে। উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী ( লিখিত ও মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …