ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স / ডিগ্রি সম্পন্ন হয়েছে অথবা পাশ করেছেন তারা কি সাত কলেজে মাস্টার্সে এডমিশন নিতে পারবে কিনা। না, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন তারা সাত কলেজে মাস্টার্স করতে পারবে না। তাদের কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করতে হবে। অন্য দিকে সাত কলেজের শিক্ষার্থীরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্স ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার কোর্স / প্রফেশনাল কোর্স করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকাতে ভালো মানের পড়াশোনার মান ভালো এমন সরকারি -বেসরকারি কিছু কলেজ রয়েছে যেগুলো তে আপনারা মাস্টার্স শেষ পর্বে ভর্তি হতে পারবেন।
১। লালমাটিয়া সরকারি মহিলা কলেজ
২। টঙ্গী সরকারি কলেজ
৩। হাবিবুল্লাহ বাহার কলেজ
৪। তেজগাঁও কলেজ
৫। তেজগাঁও মহিলা কলেজ
৬। সরকারি ইস্পাহানি কলেজ
৭। সরকারি বঙ্গবন্ধু কলেজ
৮। ধনিয়া কলেজ
৯। ডেমরা কলেজ
১০। সিদ্ধেশ্বরী কলেজ
১১। ধামরাই সরকারি কলেজ
১২। সাভার সরকারি কলেজ
Campustimesbd.com Jobs and Education news update regularly.