২০২২ সনের ২য় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি। পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ সনের ২য় বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যারা পূর্বে ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা এই পরীক্ষায় ১০০ নম্বরের মানোন্নয়ন প্রশ্নে এবং যারা পূর্বে ৭৫ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা এই পরীক্ষায় ৭৫ নম্বরের প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সরকারি সাত কলেজ অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি ২০২৩



ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না । পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় এমন ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ । পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষ মহোদয় কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। উল্লেখিত সময়সূচিতে কোন প্রকার অসংগতি থাকলে তা সময়সূচি প্রকাশের পরপরই
নিম্নস্বাক্ষরকারীকে লিখিত ভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
Campustimesbd.com Jobs and Education news update regularly.