বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (পুরকৌশল)’ পদে নিয়োগের নিমিত্ত নির্বাচিত প্রার্থীদের অফার লেটার ইস্যুকরণ প্রসঙ্গে । বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (পুরকৌশল)’ পদে নিয়োগের উদ্দেশ্যে ২৭/০৪/২০২১ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং- ২৯/২০২১ এবং ০৭/০৯/২০২১ তারিখে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নং- ৬০/২০২১ এর প্রেক্ষিতে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত নিম্নে বর্ণিত রোল নম্বরধারী ০৬ জন প্রার্থীর অফার লেটার অনলাইনে ইস্যুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এ প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অফিসার (পুরকৌশল) পদে নিয়োগপত্র ইস্যু ২০২৩
উপরে বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ স্ব স্ব CV ID ও Password ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি ও সংশ্লিষ্ট দলিলাদি ০৬/১১/২০২৩ তারিখ হতে ডাউনলোড করতে পারবেন। নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২৩/১১/২০২৩ তারিখ পূর্বাহ্ন বা তৎপূর্বে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকায় রিপোর্ট করার পরামর্শ প্রদান করা হলো। বর্ণিত সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
