পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন, শিক্ষার্থী আটক

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। এ সময় সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

দেশজুড়ে অনেক কলেজের ছাএছাএীদরা গত তিনদিন ধরে আন্দোলন করে আসছে.

 

রোববার বেলা ১১টার দিকে শহরে কুমিল্লা সরকারি কলেজ ও ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন এবং মিছিল করে।

 

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবদুস সালাম বলেন, “শিক্ষার্থীদের এ মিছিলের কোন অনুমোদন নেই।মিছিল থেকে সরকার বিরোধী শ্লোগান দেওয়া হচ্ছিল। তাই মিছিল বন্ধ করে দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।”

 

আটকদের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙে আলোচনা চলছে বলে জানান তিনি।

 

সরকার বিরোধী শ্লোগানের বিষয়ে কিছু না জানালেও অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।  

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

Comilla Board HSC English 2nd Paper Question Solution 2024

Comilla Board HSC English 2nd paper exam has been conducted today nationwide. Comilla Board HSC …