ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৩। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়।পুনর্গঠিত ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা।
- বিভাগ পরিবর্তনের জন্য ১ জন শিক্ষার্থী নিজ বিভাগের ইউনিট ছাড়াও বাকি ৩ ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।
- মানবিক ও ব্যবসায় শিক্ষার কোনো শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি হলে চাইলে তাকে সে ইউনিটে আরেকবার আবেদন করতে হবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ২০২৩
এক্ষেত্রে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আবশ্যিক এবং এইচএসসিতে অতিরিক্ত অর্থনীতি, ভূগোল, গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান-এর যেকোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেকটি বিষয়ে এমসিকিউতে ১৫ নম্বর এবং লিখিত ১০ নম্বর থাকবে। উচ্চ মাধ্যমিকে বাংলা না থাকলে অ্যাঁডভান্স ইংলিশে পরীক্ষা দিতে পারবে।
একই নিয়মে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ব্যবসায় ইউনিটে আবেদনকারীরা বাংলা, ইংরেজি এবং ‘হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি’ বিষয়ে আবশ্যিক পরীক্ষা দিবে। প্রত্যেক বিষয়ে ১২ নম্বর থাকবে এবং গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি-যেকোনো একটি বিষয়ের উত্তর দিতে হবে যাতে এমসিকিউতে নাম্বার থাকবে ৩৪। এছাড়া লিখিত প্রত্যেক বিষয়ে ১০ নম্বর করে থাকবে।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীসহ সবাই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিবে। এক্ষেত্রে এমসিকিউতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৩০ থাকবে। লিখিত অংশে বাংলায় ২০, ইংরেজিতে লিখিত ২০ থাকবে। বিদেশীরা বাংলার পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশের উত্তর করবে।
এছাড়াও এবারের ভর্তি পরীক্ষায় পরিচয়পত্র সাপেক্ষে ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে বিদ্যমান কোটা খালি থাকা সাপেক্ষে কোটা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কোনো হোস্টেলে নির্দিষ্ট করে আবাসিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা, পোস্টে উল্লেখিত তারিখে, ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.