পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন লালমনিরহাট জেলার আওতাধীন নিয়োগযোগ্য ০৩ (তিন) ক্যাটাগরি পদের গত ২৮/১০১/2022 খ্রিঃ তারিখ গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল অত্রাফিসের ০২ /১১ / 2022 খ্রিঃ তারিখের স্মারক নং- জেপপ/লাল/শা-প্রশা/২২/৬৯২ মোতাবেক প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
লালমনিরহাট পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ – dgfp Lalmonirhat Viva

২। লিখিত পরীক্ষায় নির্বাচিত রোলনম্বরধারী প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তির ০৮ নং শর্ত ও প্রবেশপত্রে উল্লেখিত শর্ত মোতাবেক নিম্নোক্ত সনদ/কাগজপত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা (নূন্যতম ৯ম গ্রেড) কর্তৃক সত্যায়ন করে ০১ (এক) সেট কাগজপত্র মৌখিক পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে নির্ধারিত ডেক্সে জমা দিতে হবে।
- (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
- (খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
- (গ) মহিলা কোটা ব্যতিত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্ৰমাণপত্ৰ
- (ঘ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র- কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত
সনদ (আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে); - (ঙ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তি বার্তা/ভারতীয় তালিকার ছায়ালিপি;
- (চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গেজেটেড কর্মকর্তা (ন্যূনতম ৯ম গ্রেড) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
- (ছ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
- (জ) Online এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy);
৩। ডাইভা/ মৌখিক পরীক্ষার বোর্ডে সকল সনদপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে।
৪। অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষ পরীক্ষার দিন, তারিখ, সময় ও ভেন্যু পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৫। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল শর্তাবলী প্রযোজ্য ক্ষেত্রে বলবৎ থাকবে।
৬। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
