ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট ২০২৫ – আপনার যা যা জানা দরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ০৯/১০/২০২৫ তারিখ রাত ৮:০০ টায় প্রকাশিত হবে। এ পরীক্ষায় সারা দেশের ৬৮৪ টি কেন্দ্রে ১৯০৮ টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২,২৮,২২৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৯৪.৬২%। ২০২৩ সালের ২য় বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ। উক্ত ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য রাত ৮:০০ টা থেকে পাওয়া যাবে ।

 

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি।  একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ০৯/১০/২০২৫ তারিখ রাত ৮:০০টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশের ৬৮৪ টি কেন্দ্রে ১৯০৮ টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২,২৪,২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪.৬২%। উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results এ পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট ২০২৫ – আপনার যা যা জানা দরকার

301368042-870761000570181-6300144078681491215-n

 

ডিগ্রি ২য় বর্ষে Promoted হলেঃ

ডিগ্রি ২য় বর্ষ (২০১৮-১৯) যাদের ফলাফল “Promoted” আসছে, আপনি ৩য় বর্ষে উত্তীর্ণ হয়েছেন! কিছুদিনের মধ্যে স্ব স্ব কলেজসমূহ নোটিশ দিয়ে ৩য় বর্ষের সেশন ফি আদায় করবে।

ডিগ্রি ২য় বর্ষে এক বিষয় ফেল থাকলেঃ
◾ “Promoted” কিন্তু এক বা একাধিক বিষয়ে F আসছে। সেক্ষেত্রে, পরের সেশন(২০১৯-২০ শিক্ষাবর্ষ) এর সাথে পরীক্ষার ফরম পূরণ করে করে পরীক্ষা দিতে পারবেন।

ডিগ্রি ২য় বর্ষে Not Promoted হলেঃ

◾ “Not Promoted” যাদের আসছে, পরবর্তী করণীয়: ২য় বর্ষের পুনঃভর্তির ফি দিয়ে পরের সেশনের সাথে শুধু F বিষয়ের জন্য ফরম পূরণ করে পরীক্ষা দিবেন। চাইলে মান উন্নয়নের জন্য C,D প্রাপ্ত যেকোনো ২টি বিষয় এর সাথে দিতে পারেন।

আরও পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট – রেজিষ্ট্রেশন নং দিয়ে ফলাফল দেখুন

ডিগ্রি ২য় বর্ষে Absent হলেঃ
◾ Absent: পরীক্ষায় অংশগ্রহণ করেও যদি AB/ “Absent” আসে তবে, কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন! কলেজের পরামর্শ নিয়ে, পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং যেই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, সে কেন্দ্রের উপস্থিতিপত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

ডিগ্রি ২য় বর্ষে Marks Withheld/Withheld For Incourse হলেঃ
◾ Marks Withheld/Withheld For Incourse আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন। সাধারণত ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠানো নাহ হলে Withheld For Incourse আসে। ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লিখা আসলে কলেজে যোগাযোগ করে আবেদনে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

ডিগ্রি ২য় বর্ষে Conditional Promoted হলেঃ
◾ “Conditional Promoted” আপনি এক বিষয় অনুপস্থিত + বাকি সব বিষয়ে পাস করায় আপনাকে শর্তসাপেক্ষে ২য় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে। আপনাকে অবশ্যই পরবর্তী সেশনের সাথে অনুপস্থিত বিষয়ের জন্য ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে। এবং ইহা বাধ্যমূলক।

ডিগ্রি ২য় বর্ষে Improvement দিতে হলেঃ
◾ শুধুৃমাত্র C,D প্রাপ্ত যেকোনো ২টি বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা(Improvement) দিতে পারবেন। ইহা বাধ্যমূলক নয়! মান উন্নয়ন পরিক্ষা দিয়ে ফেল করলেও আগের গ্রেড থাকবে।যদি বেশি পান তাহলে সেটা দিবে।

ডিগ্রি ২য় বর্ষে F- প্রাপ্ত বিষয়ঃ
◾ F প্রাপ্ত বিষয়ে রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ৬ বছর।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

Degree 1st Year Result 2025 | NU ac bd Result Degree

The results of the first year of the degree for the 2022-23 session have been …