মাস্টার্স প্রিলিমিনারী পরীক্ষার রুটিন ২০২৫ pdf Download

২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচী। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১৯/০৮/২০২৫ তারিখ হতে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তন করতে পারবেন।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থী ও কেন্দ্রে সরবরাহ করবেন। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে স্ব স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জেনে নিতে হবে। পরীক্ষার্থীদের রেজিঃ বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবেন। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd এ পাওয়া যাবে।

মাস্টার্স প্রিলিমিনারী পরীক্ষার রুটিন ২০২৫

Masters-Preliminary-Exam-Routine-2025-1

Masters-Preliminary-Exam-Routine-2025-2

 

আরও পড়ুনঃ ১ম পর্ব পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার সংশোধিত সময়সূচী

প্রিলিমিনারি টু মাস্টার্স রুটিনের পিডিএফ ফাইলঃ https://www.nu.ac.bd

কেন্দ্র পরিচালনার বায়ের নির্দেশাবলী : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র ফি বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী ৪৫০/ (চারশত পঞ্চাশ) টাকার মধ্যে ৩০০/- (তিন শত) টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ( যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে) নিকট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা দ্বারা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

মাস্টার্স রেজাল্ট ২০২৫ – মাস্টার্স রেজাল্ট দেখার নিয়ম

মাস্টার্স রেজাল্ট ২০২৪: মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে …