প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ। ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) এবং প্রিলিমিনারী টু মাস্টার্স (নতুন সিলেবাস) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) এবং প্রিলিমিনারী টু মাস্টার্স (নতুন সিলেবাস) পরীক্ষার প্রকাশিত ফলাফল-এর উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য আগামী ০৮/০২/২০২২ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টা থেকে ২৩/০২/২০২২ তারিখ বুধবার বিকাল ০২:০০ টা পর্যন্ত Online এ আবেদন করা যাবে এবং ২৪/০২/২০২২ তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪:০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ

পরীক্ষার্থী নিজেই www.nu.ac.bd ওয়েব সাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করতে পারবে। Pay slip-এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর-০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় উপরে উল্লেখিত সময়ের মধ্যে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্র কোড যথাযথভাবে পুরণ করতে হবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য, উত্তরপত্র পুনঃ নিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্র ৮০০/- (আটশত) টাকা।

বিঃ দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd থেকে Service গিয়ে সোনালী সেবা পে-স্লিপ ক্লিক করুন তারপর Student fee থেকে Rescruitning fee সিলেক্ট করুন।

পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর।
প্রকাশকাল – ০৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিষ্টাব্দ ২৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Masters Final Year Result 2025 – nu ac bd results

Master’s Result 2025: The Master’s final year result was published today by the National University …