মাস্টার্স ফাইনাল ইয়ার ভাইভা সময়সূচি প্রকাশ

২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/ মাঠকর্ম পরীক্ষা আগামী ৩০/০৯/২০২১ তারিখ থেকে ২৫/১০/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, এ কার্যক্রমে অংশগ্রহণ করবেঃ

  • ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত,
  • ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার ভাইভা প্রস্তুতি!

 

মাস্টার্স ফাইনাল ইয়ার ভাইভা সময়সূচি প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ৩০/০৯/২০২১ তারিখ থেকে ২৫/১০/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nubd.info/mf এ পাওয়া যাবে।

উল্লেখ্য মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ মোবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন। এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়োগপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র TMIS Login থেকে TMIS-এ কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে Master’s Final Year 2018 এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করে নিবেন।

সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

 

বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশে জানতে পারবেন।

 

২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণ প্রসঙ্গে।

২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা ৩০/০৯/২০২১ থেকে ২৫/১০/২০২১ পর্যন্ত নির্ধারিত তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্ধারিত বহ্যিপরীক্ষকের সাথে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। কোন কারণে বহিঃপরীক্ষক পরীক্ষা গ্রহণে অসম্মতি জানালে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে নতুন বহিঃপরীক্ষকের নাম নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ব্যতিরেকে বহিঃপরীক্ষক নিয়োগ করা যাবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Masters Final Year Result 2025 – nu ac bd results

Master’s Result 2025: The Master’s final year result was published today by the National University …