ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক শামীম আরা বেগম।
শিক্ষা মণ্ত্রণালয়ের ৩ জানুয়ারি ২০১৯ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ও ঢাকা কলেজ অধ্যক্ষের ৭ জানুয়ারি প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেয়া হয়। বিসিএস শিক্ষা ক্যাডারের এই চৌকস কর্মকর্তা জ্ঞান ও মেধার সমন্বয়ে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

উল্লেখ্য বর্তমানে তিনি ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার (সংগঠন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন এ বিভাগীয় প্রধান ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবেন বলে অর্থনীতি বিভাগের ছাত্র -শিক্ষকেরা আশা প্রকাশ করেছেন।
Campustimesbd.com Jobs and Education news update regularly.