প্রিয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী বন্ধুরা।প্রাথমিকে চালু হচ্ছে আবারও বৃত্তি পরীক্ষা! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০২৫ সালে ডিসেম্বর মাসে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ হতেই পরিকল্পনা মাফিক প্রস্তুতি নেয়া প্রয়োজন। এজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পরিকল্পনা নিচে দেওয়া হলো।
বৃত্তি পরীক্ষার খুঁটিনাটি:
- ১)২০২৫ এর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
- ২) শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
- ৩) বাংলা-১০০ গণিত-১০০, ইংরেজি-১০০ বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৫০+৫০)
- ৪) প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
- ৫) পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২১,২২,২৩ ও ২৪ ডিসেম্বর।
- ৬) পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট।
- ৭) বাধ্যতামূলকভাবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পরিকল্পনা
১. সময় ব্যবস্থাপনা পরিকল্পনা
বাকি সময়: জুলাই ২০২৫ → ডিসেম্বর ২০২৫ (৫ মাস)
প্রতি মাসের লক্ষ্য:
- জুলাই–আগস্ট → সিলেবাস সম্পূর্ণ বোঝা ও অনুশীলন শুরু
- সেপ্টেম্বর → পুনরাবৃত্তি + মডেল টেস্ট
- অক্টোবর → দুর্বল জায়গা সংশোধন
- নভেম্বর → সম্পূর্ণ মডেল টেস্ট
- ডিসেম্বর → হালকা রিভিশন + মানসিক প্রস্তুতি
২. বিষয়ভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা
বাংলা (পূর্ণমান ১০০)
- পাঠ: পাঠ্যবইয়ের গল্প, কবিতা, রচনা ভালোভাবে মুখস্থ ও অনুশীলন করা।
- বিষয়: ব্যাকরণ (সমাস, সন্ধি, শব্দগঠন, কারক, বিভক্তি) রচনা (চিঠি, আবেদনপত্র, প্রবন্ধ, সংলাপ)
- প্র্যাকটিস: প্রতিদিন অন্তত ১টি অনুচ্ছেদ বা রচনা লিখে অভ্যাস করা।
ইংরেজি (পূর্ণমান ১০০)
- পাঠ: ইংরেজি বইয়ের টেক্সট অনুবাদ, শব্দার্থ মুখস্থ করা।
- বিষয়: Sentence making, Tense, Preposition, Translation Writing: Application, Paragraph, Composition
- প্র্যাকটিস: প্রতিদিন ১০টি শব্দ শিখে বাক্য তৈরি করা।
প্রাথমিক গণিত (পূর্ণমান ১০০)
- বিষয়: ভগ্নাংশ, শতকরা, ল.সা.গু, গ.সা.গু জ্যামিতি (ত্রিভুজ, বৃত্ত) গাণিতিক সমস্যা সমাধান
- প্র্যাকটিস: প্রতিদিন অন্তত ২০টি গণিতের সমস্যা সমাধান করা।
- সময় বেঁধে সমস্যা সমাধান করার অভ্যাস।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় + প্রাথমিক বিজ্ঞান (৫০+৫০)
- ১. বাংলাদেশ ও বিশ্বপরিচয়:
- ২. প্রাথমিক বিজ্ঞান:
- প্র্যাকটিস: প্রতিদিন ১টি অধ্যায় পড়ে মুখস্থ করা। চিত্রসহ উত্তর লিখে অনুশীলন করা।
৩. দৈনিক পড়াশোনার সময়সূচি (উদাহরণ)
- সময়————— বিষয়
- সকাল 6:30-7:30 বাংলা
- সকাল 7:30-8:30 ইংরেজি
- বিকেল 4:00-5:30 গণিত
- রাত 8:00-9:00 বাংলাদেশ ও বিশ্বপরিচয় / বিজ্ঞান
৪. মডেল টেস্ট পরিকল্পনা
- সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে ১টি সম্পূর্ণ মডেল টেস্ট দেওয়া।
- সময় মেনে (২ ঘণ্টা ৩০ মিনিট) পরীক্ষা অনুশীলন করা।
৫. পরীক্ষার কৌশল
প্রশ্ন ভালোভাবে পড়া। যে বিষয়গুলো সবচেয়ে ভালো পারে, সেগুলো আগে সমাধান করা। শেষ ১০ মিনিট উত্তরপত্র চেক করা।
পরিকল্পনায়: মো. সিরাজুল ইসলাম
Campustimesbd.com Jobs and Education news update regularly.

