নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ, ডিসি রোড, নরসিংদী নিয়োগ বিজ্ঞপ্তি। বিয়াম ফাউন্ডেশন, ঢাকা এর নীতিমালা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এবং জেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক পরিচালিত কলেজ শাখার জন্য নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ পদসমূহে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৮/০৫/২০১৩ খ্রি. তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ-এর অফিস কক্ষে নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ “জেলা প্রশাসক ও সভাপতি, নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ” এর বরাবর শুধুমাত্র ‘সোনালী ব্যাংক’, কোর্ট বিল্ডিং শাখা, নরসিংদী-এর অনুকূলে ‘প্রভাষক’ পদের জন্য ৫০০/- (পাঁচশত) এবং ‘ডে-গার্ড (দারোয়ান)’ পদের জন্য ২০০/- (দুইশত) টাকার ব্যাংক-ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সহ আবেদনপত্র সরাসরি/ডাকযোগে দাখিল করতে হবে।
নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
- ১। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র।
- ২। অভিজ্ঞতার সনদপত্র। ৩। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- ৪। সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
প্রয়োজনীয় শর্তাবলী:
- ১। সংশ্লিষ্ট বিষয়ে ইংলিশ ভার্সন কলেজে পাঠদানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ২। প্রার্থীগণকে ইংরেজি ভাষায় দক্ষ ও সাবলীল (fluent) হতে হবে।
- ৩। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে তাৎক্ষণিকভাবে কলেজ-এ যোগদানের জন্য প্রস্তুত থাকতে হবে।
বি:দ্র: কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল/স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন।
Campustimesbd.com Jobs and Education news update regularly.