ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষকের ০১টি পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অনার্স/মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণি/ সি.জি.পি.এ-এর ক্ষেত্রে ৪.০০ এর মধ্যে ৩.৫০ সহ শিক্ষাজীবনে অন্তত ২টি প্রথম বিভাগ/শ্রেণি অথবা সমমানের সি.জি.পি.এ/ জি.পি.এ ৪.০০ এর মধ্যে ৩.৫০ অথবা ৫.০০ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। বি.এড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪/০৪/২০২৪ তারিখের মধ্যে বিস্তারিত জীবন-বৃত্তান্তসহ সকল পরীক্ষার সনদ ও নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ দরখাস্ত নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে। চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.