ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ নিয়োগ। ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ ভাটিয়ারি, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে (পূর্বের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বিএমএ) নিম্ন বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও ৩ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ আগামী ০২ এপ্রিল ২০২৩ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ নিয়োগ শর্তাবলীঃ
১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও ৩ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ আগামী ০২ এপ্রিল
২০২৩ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
২। আবেদনপত্রের সাথে ‘ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বিএমএ’ উল্লেখপূর্বক সোনালী ব্যাংকের অনুকূলে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
৩। প্রার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক উভয় সেকশনে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
৪। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে মেসেজ এর মাধ্যমে জানানো হবে।
৬। মৌখিক পরীক্ষার দিন মূল সার্টিফিকেট সাথে আনতে হবে।
৭। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.