একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল অদ্য ২৫/০১/২০২৪ তারিখে প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষন করে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ২০২৪ প্রকাশ। সারাদেশে এ পরীক্ষায় মোট ৭০ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৪০ দশমিক ২ শতাংশ। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

ফলাফল দেখার লিংকঃ http://results.nu.ac.bd/
ফলাফল জানা যাবে এনইউর রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইটে।রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখন মাস্টার্স ১ম পর্বের(২০১৯-২০) রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবেন। সার্ভারে সমস্যা যদিও আছে, ধৈর্য্য রেখে চেক করুন। একই ঘটনা পুনরাবৃত্তি করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়েও মাস্টার্স ১ম পর্বের ফলাফল প্রকাশ করতে দেরি।
প্রিলিমিনারি টু মাস্টার্স রেজাল্ট ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.
