জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বরিশাল এর চাকরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১৫-২০ গ্রেডের ৩ ক্যাটাগরী পদের নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন বরিশাল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগযোগ্য ১৫-২০ গ্রেডের ০৩ (তিন) ক্যাটাগরি পদে (পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়া) ২৮.১০.২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত ও পরবর্তীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে এবং সরকারের প্রচলিত বিধিমালা এবং কোটা পদ্ধতি অনুসরণপূর্বক জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরসমূহ প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন:
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
বরিশাল জেলা পরিবার পরিকল্পনা চূড়ান্ত ফলাফল ২০২২ – DGFP barisal Final Results

উক্ত ফলাফল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বরিশাল এর নোটিশ বোর্ড এবং জেলা প্রশাসক বরিশাল এর নোটিশ বোর্ড এবং বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ওয়েব সাইট fpo.barisal.gov.bd এবং বরিশাল জেলা প্রশাসকের ওয়েব সাইট www.barisal.gov.bd এর মাধ্যমে পাওয়া যাবে।
উল্লিখিত প্রার্থীগণ উপযুক্ত কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশাল এ স্বশরীরে উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
সকল ক্ষেত্রে স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য সঠিক পাওয়া না গেলে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে উল্লেখিত সকল শর্তাবলী বলবৎ থাকবে। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.