জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জামালপুর মৌখিক পরীক্ষার তারিখ ১৪-১১-২০২২ তারিখ থেকে ২৩-১১-২০২২ তারিখ পর্যন্ত। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জামালপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগযোগ্য ০৪ (চার) ক্যাটাগরি (পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং আয়া) পদে গত ২৮/১০/২০২২ খ্রিঃ তারিখ গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল অত্র কার্যালয়ের ২৯/১০/২০১২খ্রিঃ তারিখের স্মারক নং-জেপপ / জাম / ২০২২/৯৯৫ মোতাবেক প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময় সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
জামালপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ – dgfpjam Viva



পরিবার পরিকল্পনা কার্যালয়, জামালপুর মৌখিক পরীক্ষার শর্তাবলী:
১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রোল নম্বরধারী প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তির ৮ নং শর্ত ও প্রবেশ পত্রে উল্লেখিত শর্ত মোতাবেক নিম্নোক্ত সনদ/কাগজপত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা (ন্যূনতম ৯ম গ্রেড) কর্তৃক সত্যায়ন করে ১ (এক) সেট কাগজপত্র মৌখিক পরীক্ষার পূর্বে জমা দিতে হবে ।
- (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র)।
- (খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
- (গ) মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণকপত্ৰ ।
- (ঘ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/ পৌর সভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে (আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে) ।
- (ঙ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট, লালমুক্তিবার্তা/ ভারতীয় তালিকার ফটোকপি দাখিল করতে হবে।
- (চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ গেজেটেড কর্মকর্তা (ন্যূনতম ৯ম গ্রেড) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
- (ছ) জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
- (জ) Online এ পুরণকৃত আবেদন পত্রের কপি (Applicant’s Copy) ও লিখিত পরীক্ষার রঙ্গিন প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. ভাইভা/মৌখিক পরীক্ষার বোর্ডে সকল সনদ পত্রের মূল কপি উপস্থাপন করতে হবে।
৩. অনিবার্য কারণবশত: কর্তৃপক্ষ পরীক্ষার দিন, তারিখ, সময় ও ভেন্যু পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৪. নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল শর্তাবলী প্রযোজ্য ক্ষেত্রে বলবৎ থাকবে।
৫. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.