অনার্স ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের যোগ্যতা

অনার্স ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের যোগ্যতা

• অনার্স তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে।
• সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণবাধ্যতামূলক।
• একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে, তাহলে সে ৪র্থ বর্ষে প্রমোশন পাবে।

• একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল নট-প্রমোটেড আসবে। নট প্রমোটেড হলে আপনি চতুর্থ বর্ষে প্রমোশন পাবেন না।
• ১,২ বা ৩ বিষয়ে ফেল করেও যারা প্রমোশন পাবে তারা চতুর্থ বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইম্প্রভমেন্ট পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।

• শুধু C, D বা F পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে এবং C, D প্রাপ্ত সর্বোচ্চ ২টি বিষয়ে ইম্প্রুভমেন্ট দেওয়া যাবে।
• C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট একবার দেয়া যায়। কিন্তু যতবার ফেল করবে ততবারই ইম্প্রভমেন্ট দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।

প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩ টি বিষয়ে পাশ করা লাগবে আর বাকি সব শর্ত একই।
পরবর্তী আপডেট পেতে সাইটের সাথে থাকুন।

ধন্যবাদ
অনিক কুমার
রসায়ন তৃতীয় বর্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৫ – NU Honours 1st Year Routine 2025 pdf Download

২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে …