প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের রেগুলেশন

প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের রেগুলেশন Preliminary to Master’s Programs Regulation। গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি অনুযায়ী, প্রিলিমিনারী টু মাস্টার্স ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়সমূহ প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে থাকবে।

প্রোগ্রামের মেয়াদ:

(ক) প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ হবে এক (০১) বছর।

(খ) প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের মোট ৪টি গ্রুপ থাকবে। আর্টস, সোস্যাল সায়েন্স, বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এবং সায়েন্স ।

(গ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যে কোন ছাত্র-ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে যে বিষয়ে স্নাতক (পাস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই বিষয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোম ভর্তি হতে পারবে।

(ঘ) প্রত্যেক প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের শিক্ষাবর্ষ হবে জুলাই-জুন। সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পর থেকে মোট ৩০ সপ্তাহ পাঠদান, ৪ সপ্তাহ পরীক্ষার প্রস্তুতি ও ৬ সপ্তাহ চূড়ান্ত বার্ষিক পরীক্ষা কার্যক্রম চলবে। অবশিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তির যোগ্যতা: (প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত)

(ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কোন কলেজ হতে যে বিষয় নিয়ে স্নাতক (পাস) প্রোগ্রাম পরীক্ষায় কৃতকার্য হয়েছে কেবলমাত্র সে সকল ছাত্র/ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে

(খ) প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক যখন যেভাবে যে বিধি ও নির্দেশ জারী করা হবে তখন তা সেভাবে ছাত্র-ছাত্রী মেনে নিতে বাধ্য হবে।

ভর্তির যোগ্যতা: (প্রিলিমিনারী টু মাস্টার্স প্রাইভেট)

ক) বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতক (পাস) পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে। তবে ব্যবহারিক ও মাঠকর্ম আছে এমন বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারবে না।

খ) প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ছাত্র-ছাত্রীরাও প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ছাত্র-ছাত্রীদের মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) উত্তীর্ণ হওয়ার পর যে কোন সময়-সীমার মধ্যে মাস্টার্স (প্রাইভেট) রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিষ্ট্রেশনঃ (প্রাইভেট)

(ক) রেজিস্ট্রেশনের মেয়াদ ৩ বৎসর পর্যন্ত বলবৎ থাকবে।

(খ) বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি বিষয়ে ভর্তি হতে পারবে।

(গ) একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ৩ (তিন) শিক্ষাবর্ষের মধ্যে প্রিলিমিনারী টু মাস্টার্স কোর্স সম্পন্ন করতে হবে।

 

 

প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের রেগুলেশন Preliminary to Master’s Programs Regulation

 

 

 

 

 

 

 

 

 

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Masters Final Year Result 2025 – nu ac bd results

Master’s Result 2025: The Master’s final year result was published today by the National University …