জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ। ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো।
অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ

ফলাফল দেখার ওয়েবসাইট লিংকঃ http://www.nu.ac.bd/results/
উল্লেখ্য, এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো (শুধুমাত্র ২০১১-১২ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত/অকৃতকার্য পরীক্ষার্থীরা)।
প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে সংশ্লিষ্ট অধ্যক্ষের মাধ্যমে ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এ আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোন আপত্তি/অভিযোগ গ্রহণ করা হবে না।
Campustimesbd.com Jobs and Education news update regularly.