স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ। ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে। এছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

কোভিড – ১৯ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশাবলী প্রদান করেছে। বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও সর্বোপরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

পরীক্ষা কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সকল পরীক্ষার সময়সূচী
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দেশের কোভিস্ত পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা ২০২১ সালের মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয়।
বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও সর্বোপরি শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো;
- পরীক্ষা কেন্দ্রে ২(দুই) জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রেখে
- সকল শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাক্স পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মাক্স সঠিক নিয়মে পরতে হবে এবং মাক্স ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাক্স খোলা যাবে।
- পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে ।
- স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ১৮ (আঠারো) বছর ও তদুর্দ্ধ সকলকে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনও টিকা গ্রহণ করেনি তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন।
- স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
উপরোক্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ফোন: ০২-৯২৯১০১৭ (অফিস)
Email:controller@nu.ac.bd
Campustimesbd.com Jobs and Education news update regularly.