অনার্স ২য় বর্ষ ফলাফল ২০২৫- অনার্স ২য় বর্ষের রেজাল্ট (মার্কশিটসহ)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) এর অধিভুক্ত কলেজসমূহে অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd]অথবা http://www.results.nu.ac.bd থেকে তাদের ফলাফল দেখতে পারবেন।  ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষা (২০২৫ সালে অনুষ্ঠিত) ২ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শেষ হয়েছিল। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd/results অথবা www.nubd.info) থেকে রোল/রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল ব্যবহার করে দেখতে পারবেন। এছাড়া, SMS এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন: NU H2 <Roll/Registration> লিখে 16222 নম্বরে পাঠিয়ে।

 

অনার্স ২য় বর্ষের রেজাল্ট (মার্কশিটসহ)

Examination Name
College Code 
Exam.Roll
Registration No.
Exam. Year
 

ফলাফল দেখার পদ্ধতি:

  • ১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে http://www.results.nu.ac.bd প্রবেশ করুন। 
  • ২. “রেজাল্ট” সেকশনে ক্লিক করুন। 
  • ৩. অনার্স ২য় বর্ষের ফলাফলের জন্য নির্ধারিত লিঙ্কে ক্লিক করুন। 
  • ৪. রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন। 
  • ৫. ফলাফল পিডিএফ ফরমেটে দেখা ও ডাউনলোড করার অপশন পাবেন।

ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: 

  • ফলাফলে কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিসে যোগাযোগ করতে হবে।
  • ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মোবাইল এসএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যায়।  

শিক্ষার্থীদের জন্য পরামর্শ:

  • যাদের F/D/C/C+ আসছে তারা পরবর্তী ইমপ্রুভ দিতে পারবেন। F প্রাপ্ত সকল বিষয়ে এবং D/C/C+ প্রাপ্ত যেকোনো ২ বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।
  • D/C/C+ প্রাপ্ত বিষয়ে ঠিক পরবর্তী অর্থাৎ সামনে ২য় বর্ষের যে ফরমপূরণ শুরু হবে সেটাতেই ফরমফিলাপ করে পরীক্ষা দিতে হবে। পরবর্তী আর সুযোগ নাই।
  • আশানুরূপ ফলাফল না পেয়ে থাকলে আপনি খাতা পুনঃমূল্যানের আবেদন করতে পারেন। ফি ১২০০টাকা প্রতি সাবজেক্ট। পিন:মূল্যানের আবেদন পরের সপ্তাহে শুরু হতে পারে।
  • শিক্ষাবর্ষ (১৬-১৭) সেশনের আবার যারা ফেল করছেন তারা বিশেষ বিবেচনায় জরিমানা প্রদান সাপেক্ষে ফরমপূরণ করতে পারবেন।
  • (১৭-১৮) শিক্ষা বর্ষ আরেকবার জরিমানা ছাড়া ফরমপূরণের সুযোগ পাবে।
  • যাদের রেজাল্ট Reported আসবে তারা এক্সপেল! কলেজে কৈফিয়ত নামা যাবে। সেখানে কৈফিয়ত নামা ফরমপূরণ করে পানিশমেন্টের জন্য অপেক্ষা করেন।
  • যারা NOT prompted হয়েছে তারা আবার ২য় বর্ষে থাকবে। তাদেরকে আবার ভর্তি বা সেশন ফি দিতে হবে। তারা শুধু ফেল করা সাবজেক্টে পরীক্ষা দিবে। উল্লেখ্য যে, তারা চাইলে C/D/C+ প্রাপ্ত গ্রেডেও ইমপ্রুভ দিতে পারবে।

ফলাফল যাই হোক না কেন, শিক্ষার্থীদের মনোবল ধরে রাখা এবং পরবর্তী পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। যারা ভালো ফলাফল করেছেন, তারা তাদের সাফল্য ধরে রাখতে চেষ্টা করবেন।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শুভকামনা রইল।  আপডেট পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

About Sydur Rahman Tanvir

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন ২০২২

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৫ – NU Honours 1st Year Routine 2025 pdf Download

২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে …