পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৫

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড় এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহের ১৬ গ্রেডভুক্ত ০৪ ক্যাটাগরির ১১ টি এবং ২০ গ্রেডভুক্ত ০৭ ক্যাটাগরির (সার্কিট হাউসসহ) ৩৫ টি, মোট ৪৬ টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত ২৫/০৭/২০২৫ তারিখ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন।

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৫

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbNXkjbZI-1Zuqqu5R-3UVbeOAtFlzAmotowVZeAgx-XP_AGNVjP_IJYgFffsrufy95W5w_m8dSq2HK9gii2sDnb1oTbTh4eLls9un83GiFk5RipHzBppiynCtEwckAq2gYZ_bOJLR2BUUkC2eAMDo_Bh6CJXftNIPO8gPeqq_TXMfLVmB6hwYE3qwBg/s1722/panchagarh_dc_result_Page_2.png
 

২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ (১৬ গ্রেডভুক্ত) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, সার্টিফিকেট সহকারী ও বেঞ্চ সহকারী পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৪/০৮/২০২৫ তারিখ সকাল ১০:০০ টায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রংপুর (রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর সংলগ্ন) এ অনুষ্ঠিত হবে। এবং ২০ গ্রেডভুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে ।

৩। ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে আর কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না, লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে।

৪। ব্যবহারিক পরীক্ষার ফলাফল রংপুর বিভাগের ওয়েব পোর্টাল www.rangpurdiv.gov.bd, পঞ্চগড় জেলার ওয়েব পোর্টাল www.panchagarh.gov.bd এবং বিভাগীয় কমিশনার, রংপুর ও জেলা প্রশাসক, পঞ্চগড় এর কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

৫। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্র ও আনুষঙ্গিক কাগজপত্রের মূলকপি প্ৰদৰ্শন করতে হবে।

৬। ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ দেয়া হবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

খাদ্য অধিদপ্তর এডমিট কার্ড ২০২৫ | খাদ্য অধিদপ্তর পরীক্ষার সময়সূচি ২০২৫

খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১ টি শূন্যপদের মধ্যে ১ম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে …