মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড – জুনিয়র অফিসার ( অডিট, এইচ আর, শেয়ার, কনফিডেন্সিয়াল, ফায়ার এন্ড সেফটি), অফিসার (সেলস্, এস্টেট, একাউন্টস্) এবং মেডিকেল অফিসার পদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচী। কোম্পানিতে মেডিকেল অফিসার, একাউন্টস অফিসার, সেলস অফিসার, অফিসার (এস্টেট), জুনিয়র অডিট অফিসার, জুনিয়র এইচ আর অফিসার, জুনিয়র অফিসার (শেয়ার), জুনিয়র অফিসার (কনফিডেন্সিয়াল) ও জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি) পদে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুসারে কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুম, ৫৮-৫৯ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৪
প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙ্গিন প্রিন্টেড কপি, সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, মার্কশীট/ট্রান্সক্রিপ্ট, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্ট কার্ড), সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় দলিলাদির মূল কপি উপস্থাপন করতে হবে। বর্ণিত দলিলাদির এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যয়নপূর্বক উপর্যুক্ত ঠিকানায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে। তালিকায় উল্লেখিত কোন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য SMS না পেয়ে থাকলে নিম্নস্বাক্ষরকারী বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোন অনিবার্য কারণে মৌখিক পরীক্ষার সময়সূচী পরিবর্তন হলে এ সংক্রান্ত যে কোন তথ্যাদি কোম্পানির ওয়েবসাইটে (www.mpl.gov.bd) পাওয়া যাবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
