৫ম গণবিজ্ঞপ্তি ফলাফল ২০২৪ | NTRCA ৫ম গণবিজ্ঞপ্তি ফলাফল লিংক

৫ম নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৪ এর প্রাথমিক নির্বাচনের ফলাফল। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে প্রকাশিত ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

NTRCA ৫ম গণবিজ্ঞপ্তি ফলাফল লিংকঃ

 

প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব স্ব Application ID এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন। কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৪ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।

৫ম গণবিজ্ঞপ্তি ফলাফল ২০২৪

 

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ০৭.০৭.২০২৪ খ্রিঃ তারিখ থেকে 25.07.2024 খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন (০৯:০০-০৫:০০ টা) এনটিআরসিএ কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (V-Roll) পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

17th NTRCA Result 2023 - ntrca.gov.bd

18th NTRCA College Level Result 2025 PDF Download – কলেজ পর্যায়ের ফলাফল

18th NTRCA College Level Result 2024 has been published. It is with this informed for …